ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৪
পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ
ছবি: অন্তর্জাল

পরকীয়া (ইংরেজি: Adultery বা Extramarital affair বা Extramarital sex) হলো বিবাহিত কোনো ব্যক্তির (নারী বা পুরুষ) স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিবাহোত্তর বা বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ড।

দাম্পত্যে জীবনে বিশ্বজুড়ে বেড়েই চলেছে এই পরকীয়ার সমস্যা। সম্পর্কটিকে কেউই ভালোভাবে দেখে না। তবে এই পরকীয়ার পেছনে লুকিয়ে থাকে ব্যক্তিগত নানা কারণ। সে খবর হয়তো অনেকেই অজানা।

পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ

Advertisement

> অনেকের ক্ষেত্রেই দেখা যায় অভিভাবকের চাপে পড়ে বিয়ে করেন। অথচ ঐ পাত্র বা পাত্রী তার পছন্দ নয়। তখন কারো সঙ্গে হঠাৎ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।

> অনেকেরই অল্প বয়সে বিয়ে হয়ে যায়। ফলে ঐ বয়সেই সামলাতে হয় সংসারের দায়িত্ব। ফলে জীবনকে সেভাবে তারা উপভোগ করতে পরেন না। ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনে স্থায়িত্ব আসার পর তাই অনেকেই পরকীয়া প্রেমের স্বাদ নিতে চান।

> জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরেও অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পরিবারের সদস্যের অসুস্থতা, কারো মৃত্যু, চাকরি চলে যাওয়া, আর্থিক অনটনে অনেকে পরিবারের বাইরে মুক্তির পথ খোঁজেন। এ সময় পরিচিত কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা একেবারেই বিরল নয়।

> বিয়ের আগে বা বিয়ের সময় অনেকেই নিজেদের জীবনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন না। একসঙ্গে পুরো জীবন কাটাতে হলে একে অপরের গুরুত্ব সম্পর্কে জানা ও বোঝা গুরুত্বপূর্ণ।

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দু’জনের জীবনের গুরুত্বের জায়গাগুলো আলাদা। সেখান থেকে শুরু হয় দাম্পত্যে কলহ। আর এ কারণে পরকীয়ায় জড়িয়ে পড়তে পারে যে কেউই।

> স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ১০০ ভাগ মিল কখনো থাকবে না। সংসারে দুজনকে মানিয়ে নিতে হয়, এতে সম্পর্ক ভালো থাকে। তবে দুজন ২ মেরুর মানুষ হলে ঐ সংসারে অশান্তি লেগে থাকাটাই স্বাভাবিক। আর এভাবে চলতে থাকলে দাম্পত্যে দুরত্ব বাড়ে ও সঙ্গী পরকীয়ায় ঝুঁকতে পারেন।

> পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অন্যতম বড় কারণ বৈবাহিক জীবনে যৌন অতৃপ্তি। বেশিরভাগ ক্ষেত্রেই পরকীয়ার পেছনে লুকিয়ে থাকে এই কারণ।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!