[ লাইফস্টাইল ]
ঈদ স্পেশাল রেসিপি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব
অলংকরণ: ডেইলি বাংলাদেশ
কোরবানির ঈদ মানেই গরুর মাংসের বাহারি সব রেসিপি। একসময় কোরবানির মাংস কোয়াব বানিয়ে সংরক্ষণ করার এই চল ছিল খুবই জনপ্রিয়। এখনও চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পদ্ধতি অনুসরণ করেন অনেকে। কোয়াব বা মাংসের শুঁটকি বানিয়ে রেখে খেতে পারবেন বছরজুড়ে। কালাভুনা, ঝুরা মাংস বা ভর্তা বানাতে পারেন কোয়াবের মাংস দিয়ে।
জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ
.png)
- গরুর রানের মাংস- ১ কেজি
- গরুর চর্বি- দেড় কাপ
- পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
- আদা বাটা- ১ টেবিল চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়া- ১ চা চামচ
- ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
- জিরার গুঁড়া- ১ চা চামচ
- গরম মসলা- ১ চা চামচ
- লবণ- স্বাদ মতো
- সয়াবিন তেল- ৩ টেবিল চামচ
- তেজপাতা- ১টি
- সবুজ এলাচ- ৪টি
- দারচিনি- ২ টুকরো
প্রস্তুত প্রণালি
কোয়াবের মাংস তৈরির জন্য বড় টুকরা করে কাটতে হবে মাংস। মাংসের সঙ্গে সব বাটা ও গুঁড়া মসলা মিশিয়ে ১/৪ কাপ পানি দিয়ে দিন। মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন মাংসের হাঁড়ি। ১০ মিনিট পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য ঢেকে দিন আবার। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। জ্বাল কমিয়ে দিন। মাখো মাখো হয়ে গেলে মসলা থেকে মাংসের টুকরা গুলো তুলে দিন।
মাঝারি আঁচে প্যান বসান চুলায়। গরম প্যানে গরুর চর্বি দিয়ে দিন। রান্না করা মাংস থেকে চর্বি তুলে রাখতে পারেন মাংস ভাজার জন্য। আবার চর্বি গলিয়েও নিতে পারেন। মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিন মাংস। ব্যস তৈরি হয়ে গেল গরুর মাংসের কোয়াব।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!