এমনকি শৌচালয়ে বসেও ফোন ঘাঁটা তাৎক্ষণিক আনন্দ দেয়। বেখেয়ালে কেটে যায় লম্বা সময়। কিন্তু শুধুই সময়ের অপচয়, না কি আরো অনেক কিছু? শৌচালয়ে ফোন হাতে বসে থাকলে কী কী সমস্যা হতে পারে?
১) শৌচালয়ে নানা ধরনের জীবাণু থাকে। সালমোনেলা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক শৌচালয়ে বেশি মাত্রায় বাসা বাঁধে। কারণ এর আর্দ্র পরিবেশ। তার মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢুকলে সেই সব অতিসক্রিয় জীবাণু ফোনেও নিজেদের বংশবিস্তার করে। পরে এগুলোই নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।
.png)
২) শৌচালয়ে ফোন নিয়ে যাচ্ছেন মানে, পুরো মনোযোগটাই ফোনের ওপর পড়ছে। ঘাড় ঝুঁকিয়ে ফোনের দিকে টানা তাকিয়ে থাকার ফলে ঘাড় ও শিরদাঁড়ার ক্ষতি হয়। পিঠের যন্ত্রণা বেড়ে যায়।
৩) শৌচালয়ে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস শরীরের স্বাভাবিক অভ্যন্তরীণ ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটায়। এর ফলে অন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার অভ্যাস অর্শের মতো রোগও ডেকে আনে।
৪) সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে কেটেছে। এর পরে বাড়ি ফিরে শৌচালয়ে ঢুকলেন ফোন নিয়ে। এতে বিশ্রামের সময় কমে যেতে পারে। তাছাড়া ফোনের আলোও ঘুম কমিয়ে দেয়। তাতে ক্লান্তির মাত্রা বাড়তে থাকে।
৫) সারাদিনে বিভিন্ন কারণে মোবাইলের দিকে নজর রাখতে হয়। আর এই অভ্যাসের মারাত্মক প্রভাব পড়ে চোখের ওপর। শৌচালয় গিয়েও ফোনে স্ক্রোল করতে থাকলে চোখের সমস্যা আরো বাড়তে পারে।