রান্নাঘরের কোন তিন উপাদানে ত্বকের উজ্জ্বলতা ফিরবে জেনে নিন-
১. স্বাস্থ্য সচেতন অনেকেই রান্নায় সর্ষের তেলের বদলে অলিভ অয়েল ব্যবহার করে থাকেন। তবে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত এই তেল, চুল এবং ত্বক দুইয়ের যত্নেই ব্যবহার করা যায়। মুখ থেকে মেকআপ তোলার কাজে অনেকেই অলিভ অয়েলে ব্যবহার করেন।
.png)
২. প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে লেবুর রস। যা ত্বকের কালচে ছোপ, মেছতার দাগ দূর করতে সাহায্য করে। মধু কিংবা পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে, টোনার হিসেবে ব্যবহার করা যায়।
৩. সর্দি-কাশি নিরাময়ে মধু খাওয়ার চল বহু পুরোনো। কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধুর ভূমিকা অপরিসীম। প্রকৃতি থেকে পাওয়া এই তরল দিয়ে তৈরি ফেসমাস্ক শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পারে।