ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রেসিপি: মজাদার টুনা মাছের ভুনা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:০৬, ৩০ জুলাই ২০২৪
রেসিপি: মজাদার টুনা মাছের ভুনা
ছবি: ডেইলি বাংলাদেশ

টুনা মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি রান্না করা হয়। এটি শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। দৈনিক চাহিদা মেটাতে প্রতি পাউন্ড ওজনে ০.৩৬ গ্রাম প্রোটিন সরবরাহ করে টুনা। টুনা মাছের অনেক রেসিপি থাকলেও টুনা মাছ ভুনা খেতে খুবই সুস্বাদু। তাহলে আর দেরি না করে জেনে নেয়া যাক টুনা দিয়ে ঝটপট কীভাবে এই রেসিপি তৈরি করবেন-

উপকরণ

  • টুনা মাছ ৫-৬ টুকরা
  • কুচি করে কাটা পেঁয়াজ ৩টি
  • হলুদ, ধনে ও মরিচগুঁড়া ২ চা-চামচ করে
  • আদাবাটা ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে
  • রসুনবাটা আধা চা-চামচ
  • দারুচিনি ২-৩ টুকরা
  • এলাচি ২টি
  • কাঁচা মরিচ ৬-৭টি
  • সরিষার তেল ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

Advertisement

কড়াইয়ে সরিষার তেলে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এবার একে একে হলুদ, ধনে, জিরা ও মরিচগুঁড়া, আদা ও রসুনবাটা, এলাচি, দারুচিনি ও লবণ দিয়ে দিন। একটু নেড়ে সামান্য পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে মাছের টুকরাগুলো দিয়ে দিন। মাছগুলো বেশ সময় নিয়ে কষাতে থাকুন। এবার খুব অল্প পরিমাণে পানি দিয়ে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করুন। পানি কমে গেলে চুলা থেকে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন টুনা মাছের ভুনা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!