ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অফিসে সুনাম অর্জন করতে চান, মেনে চলুন এই ৪ টিপস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০০:৫৬, ১৬ আগস্ট ২০২৪
অফিসে সুনাম অর্জন করতে চান, মেনে চলুন এই ৪ টিপস
ছবি- সংগৃহীত

কর্মক্ষেত্র খুবই বিচিত্র। অফিসে অনেক বেশি কাজ করার পরও আপনার সহকর্মী ও বসের পছন্দের একজন হয়ে উঠতে পারছেন না? অফিসে কাজের সঠিক মূল্যায়ন না হলে, নিজেকে গুরুত্বপূর্ণ একজন করে তুলতে না পারলে সেটি আসলেই কষ্টদায়ক। আবার আপনি জানেনও না যে কেন এমন করা হচ্ছে। তাহলে একটু বুঝেশুনে চলুন, অফিসে কাজের প্রশংসা না পেলে এই ৪ ট্রিকে সেটি অর্জন করুন।

নিজের কাজের কথা নিজেই বলুন

আপনি যে কাজগুলি দায়িত্ব সহকারে করেছেন, সেগুলো সবার সামনে প্রকাশ করতে ভুলবেন না। মনে রাখবেন, অফিসে কোনো কাজ চুপচাপ করা যায় না। তাহলে সেগুলো সারা জীবন অদেখাই থেকে যায়। তাই নিজে দায়িত্ব নিয়ে যে কাজগুলি করছেন, সেসব কাজ ভালোভাবে ‘শো কেস’ করুন। সকলের নজরে পড়লে প্রশংসা পাবেনই।

Advertisement

সহকর্মীদের বোঝার চেষ্টা করুন

আপনি যে কাজটা করছেন, তার ক্রেডিট কি অন্য কেউ নিয়ে নিচ্ছেন? হয়তো আপনি যে সহকর্মীকে ভরসা করে বেশ কিছু কথা জানাচ্ছেন কিংবা কাজের কথা শেয়ার করছেন, তিনি আপনার প্রকৃত বন্ধু নন। তিনিই আড়ালে আপনার কাজের ক্রেডিট নিচ্ছেন। আর আপনি এক কোণে পড়ে থাকছেন। তাই এবার থেকে চোখ-কান খোলা রাখুন। আপনার সহকর্মীদের বোঝার চেষ্টা করুন। তাদের সঙ্গে বুঝেশুনে কথা বলুন।

আপনিও সৌজন্য জানান

আপনার কাজ কি সম্পূর্ণই অদেখা রয়ে যায়? যদি এর উত্তর ‘না’ হয়, তাহলে কাজের জন্য আপনি যতটুকু প্রশংসা পান, সেটা ভালোভাবে গ্রহণ করুন। নিজেকে এই কথাটি বোঝান। আপনি যতটা আশা করেছেন, ততটুকু আপনি পাননি। কিন্তু সামান্য প্রশংসা তো পেয়েছেন, তাই প্রথমে সেটাকেই গুরুত্ব দিন। তারপর অন্যান্য ‘না পাওয়া’ নিয়ে দুঃখ করার সময় পাবেন।

ম্যানেজারের সঙ্গে আলোচনা করুন

অফিসের সাম্প্রতিক পরিবেশ যদি আপনার অপছন্দ হয়, তাহলে ম্যানেজারের সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলুন। কারণ বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজের সুবিধা-অসুবিধা সম্পর্কে ম্যানেজারকে জানানোই বুদ্ধিমানের কাজ। আপনি তাকে নিজের কথা জানালে হয়তো তিনি আপনাকে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন। তাই সবার প্রথমে সেটাই করুন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!