ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রেসিপি: মাছের শামি কাবাব  

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ২৪ আগস্ট ২০২৪
রেসিপি: মাছের শামি কাবাব  
ছবি: সংগৃহীত

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরো কত মজার মজার খাবার!

কিন্তু উৎসবে সঙ্গে বিভিন্ন খাবারের সঙ্গে কাবাব না থাকলে কিন্তু মেন্যুটা ইনকমপ্লিট থেকে যায়। আবার কাবাবের কথা বললেই মাথায় আসে চিকেন অথবা বিফ। তবে মাছ দিয়েও যে সুস্বাদু কাবাব বানানো যায়, তা জানেন কি?

চলুন তবে জেনে নিই মাছের শামি কাবাব তৈরির রেসিপিটি-

Advertisement

উপকরণ

বড় মাছ- ১টি
ছোলার ডাল- ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ১ চা চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
ধনিয়াপাতা কুচি- ১ চা চামচ
ডিম- ২টি
চিনি- সামান্য
লবণ- পরিমাণমতো
পাউরুটির গুঁড়া- পরিমাণমতো
তেল- পরিমাণমতো।

প্রণালি

প্রথমে বড় মাছ কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিন। ছোলার ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া ও গরম মসলা দিয়ে মাছ সিদ্ধ করুন। মাছ সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নিন। এবার ডাল ও মাছ একসঙ্গে বেটে নিন। ডিমের কুসুম একসঙ্গে মেখে নিন। কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও ধনেপাতা কুচি, লেবুর রস, লবণ একসঙ্গে মেখে নিন। 

মাছের খামির হাতের তালুতে অল্প করে নিয়ে গোল করে মাঝখানে বুড়ো আঙুলের গর্ত করে পেঁয়াজমাখা পুর ভরে মুখ বন্ধ করে চ্যাপ্টা আকারে কাবাব গড়ুন। এবার ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়ায় মেখে গরম তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!