[ লাইফস্টাইল ]
রেসিপি: কুমড়া ইলিশ
ছবি: সংগৃহীত
এই সময়ে ইলিশ খাওয়ার মজাই আলাদা। তাজা ইলিশ দিয়ে রান্না হয় নানা ধরনের পদ। তেমনি একটি রেসিপি হলো কুমড়া দিয়ে ইলিশ। এটি খুব সুস্বাদু একটি রেসিপি। জেনে নিন কুমড়া ইলিশ রান্নার সহজ রেসিপি-
উপকরণ
- ইলিশ মাছ - ৫ টুকরা
- মিষ্টি কুমড়া - ৩০০ গ্রাম
- কালো জিরা - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - ২ চা চামচ
- রসুন বাটা - ১ চা চামচ
- লবণ - স্বাদমতো
- সর্ষের তেল - ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ - ৪-৫ টি
প্রণালি
.png)
প্রথমে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ৫মিনিট রেখে দিতে হবে। কুমড়ো খোসা ফেলে লম্বা ফালি করে রাখতে হবে। পাঁচ মিনিট পর প্যানে ২ চা চামচ সর্ষের তেল গরম করে, মাছ হালকা ভেজে তুলে রাখতে হবে। তারপর ঐ তেলে কালোজিরা কাঁচা মরিচ চেরা ফোড়ন দিয়ে ফালিকরা কুমড়া সামান্য লবণ হলুদ রসুন বাটা দিয়ে কষিয়ে পানি ঢেলে দিতে হবে।
এরপর প্রয়োজন মত বাকি মসলা দিতে হবে। ঝোল ফুটে কুমড়া সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুমড়া সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ দিয়ে আরো ৫মিনিট ফুটিয়ে মাছ সিদ্ধ হয়ে গেলে ১ চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে, রান্নাটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে । তৈরি হয়ে গেল কুমড়া দিয়ে ইলিশের পাতলা ঝোল। এবার এটি গরম ভাতে পরিবেশন করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!