উপকরণ:
মুরগির মাংস - ৫০০ গ্রাম
টুকরো করে কাটা আলু - ৫ টি
পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
আদা বাটা - ১ চা চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
হলুদ গুঁড়া - ১ চা চামচ
মরিচ গুঁড়া - ১ চা চামচ
ধনে গুঁড়া - ১ চা চামচ
জিরে গুঁড়া - ১ চা চামচ
গরম মসলা গুঁড়া - ১ চা চামচ
মরিচ বাটা - স্বাদমতো
সরষের তেল - ১ কাপ
তেজপাতা,লবঙ্গ, এলাচ, দারুচিনি পরিমাণমতো
.png)
প্রণালি
একটি পাত্রের মধ্যে সরষের তেল গরম করে প্রথমে আলু ভেজে তুলে রাখতে হবে। তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দিতে হবে। এরপর এক এক করে পেঁয়াজ, আদা, রসুন, লবণ দিয়ে কষাতে হবে। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপরে মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে আলু দিয়ে আবারো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য গরম মসলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গরম গরম পরিবেশন করুন আলু মুরগির ঝোল।