[ লাইফস্টাইল ]
রেসিপি: কাতলা মাছের কারি
ফাইল ছবি
কাতলা মাছের কারি বাঙালিদের একটি প্রিয় খাবার। প্রায় সব বাঙালিদের ঘরে রান্না হয় এটি। খুব সহজে হয়ে যায় বেশী সময় লাগে না আর খেতে ও খুব ভালো লাগে। চলুন দেখে নেয়া যাক কাতলা মাছের কারি রান্নার সহজ রেসিপি-
উপকরণ
কাতলা মাছ - ৫ টুকরা
পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
আদা রসুন বাটা - ১ টেবিল চামচ
কাশ্মীরি মরিচ গুঁড়া - ১ চা চামচ
কালো জিরা - পরিমাণমতো
হলুদ গুঁড়া - আধা চা চামচ
ধনে গুঁড়া - আধা চা চামচ
কাঁচা মরিচ - ২টি
লবণ - স্বাদমতো
তেল - পরিমাণমতো।
প্রণালি:
মাছ ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজুন। তেল গরম করে তাতে কালো জিরা ও কাঁচা মরিচ দিয়ে দিন এবং পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজুন। ধনে গুঁড়া ও মরিচ গুঁড়া মিশিয়ে নিন এবং পানি দিয়ে ফুটতে দিন, মাছ দিয়ে দিন এবং পাঁচ মিনিট পর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
.png)
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!