[ লাইফস্টাইল ]
রেসিপি: পাঙ্গাস মাছের ঝোল
ছবি: সংগৃহীত
বাজারে অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাসের দাম কিছুটা কম। অনেকের এই মাছ ভীষণ পছন্দের। বিশেষ করে নদীর পাঙ্গাস। আপনারও যদি এই মাছ পছন্দ হয়, তাহলে রেসিপিটা ট্রাই করতে পারেন-
উপাদান:
- ২৫০ গ্রাম পাঙ্গাস মাছ
- ২ টো পেঁয়াজ বাটা
- ১ চা চামচ আদা বাটা
- ১ চা চামচ রসুন বাটা
- ২ টো কাঁচা লঙ্কা
- ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১/২ চা চামচ জিরে গুঁড়ো
- ১/২ টমেটো
- পরিমাণ মত সরিষার তেল
প্রণালি:
.png)
প্রথমে মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে, মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবার কড়াইয়ে তেল গরম হলে গরম তেলে মাছটা ভেজে তুলে দিতে হবে।
কড়াইয়ে পেঁয়াজ বাটা,আদা রসুন বাটা, লবণ, হলুদ ও টমেটো কুচি দিয়ে মসলা কষিয়ে নিয়ে এক গ্লাস পানি দিয়ে তা ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে গেলে জিরে গুঁড়ো দিয়ে দিন এবার ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা রাখতে হবে ঝোলটা ঘন হলে নামিয়ে পরিবেশন করুন।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!