অতি সুস্বাদু একটি মাছ হলো ইলিশ মাছ। এই মাছে রয়েছে বিভিন্ন ধরনের রেসিপি। তার মধ্যে একটি রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে কচুর মুখি। এটি দেখতে যেমন লোভনীয় খেতেও সুস্বাদু। চাইলে আপনিও রান্না করতে পারেন। রইলো রেসিপি-
উপকরণ:
- ইলিশ মাছ-৫ টুকরা
- কচুর মুখি-২৫০ গ্রাম
- পেঁয়াজ-১টি
- হলুদ গুঁড়া-১/২ চা চামচ
- মরিচ গুঁড়া-১/২ চা চামচ
- জিরা গুঁড়া-১ চা চামচ
- রসুনবাটা-১ চা চামচ
- লবণ-স্বাদমতো
- কাঁচা মরিচ-৩টি
- তেল-পরিমাণমতো
- ধনে পাতা কুচি- পরিমাণমতো।
প্রণালি:
প্রথমে পরিষ্কার করা কচুর মুখি গুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে ভাপ দিয়ে নিন। এরপর মাছের টুকরাগুলো হলুদ লবণ দিয়ে মেখে তেলে ভেজে তুলে রাখতে হবে। ঐ তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে কচুর মুখি ও সব মসলা দিয়ে কষাতে হবে। কষানো হয়ে এলে মাছের টুকরোগুলো দিয়ে ঝোল দিতে হবে। ঝোল কমে আসলে ধনেপাতা কাঁচামরিচ ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন।