কীভাবে বানাবেন বিটের ফেসপ্যাক?
১. বিট গ্রেট করে নিয়ে তা থেকে রস ছেঁকে নিয়ে তার সঙ্গে মেশান অ্যালোভেরার জেল। মিশ্রণটি মুখে গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।
.png)
২. বিট গ্রেট করে নিয়ে তার সঙ্গে দই এবং মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে নিন।
৩. এক টেবিলচামচ দুধের সঙ্গে ২ টেবিলচামচ বিটের রস এবং ৩-৪ ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানিতে ধুয়ে নিন মুখ।
৪. বিটের রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে টোনার হিসেবে মুখ পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন।