ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[ লাইফস্টাইল ]
শীতে হিটার ছাড়াই ঘর গরম রাখবেন যেভাবে
ছবি: অন্তর্জাল
গ্রামে শীতের লেপ কম্বল বের করে ফেলেছেন প্রায় সবাই। আর শহরে তেমন শীত নেই এখনো। কিন্তু শেষ রাতে জানান দিচ্ছে শিরশিরানি, কনকনে ভাব। সেই ঠান্ডা ভাব কাটাতে পারেন পর্দার বুদ্ধিদীপ্ত ব্যবহারে। বেশি শীতেও ঘর গরম রাখতে এই উপায় কাজে লাগবে।
১. সূর্যের তাপকে কাজে লাগান। সকালে ঘরে রোদ আসে যে সময় সেই সময় পর্দা খুলে দিন। রোদ চলে গেলেই জানলা বন্ধ করে পর্দা টেনে দিন ভালো ভাবে। তাতে ঘরের তাপমাত্রা বজায় থাকবে।
২. বাজারে এখন থার্মাল পর্দা পাওয়া যায়। মোটা কাপড়ে বিশেষ ভাবে তৈরি ঐ পর্দা বাইরের ঠান্ডা বা গরম ভাবকে পর্দার অপর দিকে আসতে দেয় না। এতেও ঘরের তাপমাত্রা বজায় রাখা যাবে।
৩. জানলায় দুই রকম পর্দা ব্যবহার করা যেতে পারে। কাপড়ের একটি পর্দা, যেটি অপেক্ষাকৃত ছোটও হতে পারে, তা দিয়ে জানলার অর্ধেক ঢেকে রাখুন। বাইরে থাকুক বড় পর্দা। এ ভাবেও ঘর সহজে ঠান্ডা হবে না।
৪. জানালা বা দরজার তলায় ফাঁক থাকলে সেই ফাঁক ঢেকে যায় এমন পর্দা ব্যবহার করুন। সামান্য লম্বা ঝুলের পর্দা ব্যবহার করলেই তা সম্ভব।
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!