ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রেসিপি: সবজি খিচুড়ি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ২ জানুয়ারি ২০২৫
রেসিপি: সবজি খিচুড়ি 
সবজি খিচুড়িও স্বাদে অনন্য। ছবি: সংগৃহীত

খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন। বিশেষ করে শীতৈর এই সময়ে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয় কমবেশি সবারই। ভুনা খিচুড়ির পাশাপাশি সবজি খিচুড়িও স্বাদে অনন্য। আবার এটি স্বাস্থ্যকরও বটে। কারণ সব ধরনের সবজি দিয়ে রান্না করা হয় এই খিচুড়ি। এতে করে শরীর সব পুষ্টিগুণ একসঙ্গে পায়।

খুব সহজেই তৈরি করে নেয়া যায় এই খিচুড়ি। জেনে নিন রেসিপি-

উপকরণ

Advertisement

পোলাও চাল-১ কেজি
মুগ ও মসুর ডাল-আধা কাপ করে
মিষ্টিকুমড়া, পেঁপে, ফুলকপি, গাজর ও ক্যাপসিকাম-১ কাপ করে
আদা-রসুন বাটা-১ চা চামচ
হলুদ গুঁড়া- দেড় চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজ কুচি-১ টেবিল চামচ
কাঁচামরিচ-৬টি
লবণ-স্বাদমতো
গরম মসলা গুঁড়া-আধা চা চামচ
জিরা গুঁড়া-আধা চা চামচ
তেল-ঘি-পরিমাণমতো
ধনেপাতা কুচি-২ টেবিল চামচ।

প্রণালি

চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। সবজি কিউব করে কেটে ধুয়ে ফেলুন। হাড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন, সব মসলা কষিয়ে সবজি দিন। এবার চাল-ডাল দিয়ে কষাতে হবে। হালকা ভেজে পরিমাণমতো গরম পানি দিয়ে লবণ, কাঁচামরিচ ও ধনেপাতা ছিটিয়ে ঢেকে রাখুন। চাল, ডাল ও সবজি ভালো করে সেদ্ধ হয়ে এলে ঘি ছড়িয়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!