রোববার রাজধানীর একাধিক বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বাজারে বেশিরভাগ সবজির দাম চড়া। ৬০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি। একই সঙ্গে মাছ-মাংসের বাজারেও বাড়তি দামের প্রভাব।
.png)
বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, শসা প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙা প্রতিকেজি ৬৫ থেকে ৭০ টাকা, বেগুন প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, জালি কুমড়া প্রতি পিস ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা, ঢেঁড়শ প্রতিকেজি ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, কচুর লতি প্রতিকেজি ৬০ টাকা, গাজর প্রতিকেজি ৮০ টাকা, ধুন্দল প্রতিকেজি ৬০ থেকে ৬৫ টাকা, বরবটি প্রতিকেজি ৬০ টাকা, করলা প্রতিকেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, টমেটো প্রতিকেজি ৬০ টাকা, কচুরমুখী ১২০ টাকা, কাঁচা মরিচ মানভেদে প্রতিকেজি ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ইলিশ মাছ ওজন অনুযায়ী, ১০০০-১৮০০ টাকা, রুই মাছ ৩৮০-৬০০ টাকা, কাতল মাছ ৪৫০-৫৫০ টাকা, কালিবাউশ ৪০০-৫০০ টাকা, চিংড়ি মাছ ৭৫০- ১৪০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, কই মাছ ২৬০-৪০০ টাকা, পাবদা মাছ ৫০০ টাকা, শিং মাছ ৪০০-১০০০ টাকা, টেংরা মাছ ৬৫০-৭০০ টাকা, বেলে মাছ ৬০০-১২০০ টাকা, বোয়াল মাছ ৭০০-১০০০ টাকা, রূপচাঁদা মাছ ১২০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি ২১০-২১৫ টাকা, কক মুরগি ৩৩০-৩৪০ টাকা, লেয়ার মুরগি ৩৫০ টাকা, দেশি মুরগি ৬৬০ টাকা, গরুর মাংস ৭৮০-৮০০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির লাল ডিম ১৫০ টাকা এবং সাদা ডিম ১৪৫ টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে।
বাজারে প্যাকেট পোলাও চাল ১৫৫ টাকা, খোলা পোলাও চাল মানভেদে ১১৫-১৪০ টাকা, ছোট মসুরের ডাল ১৪০ টাকা, মোটা মসুরের ডাল ১২০ টাকা, বড় মুগ ডাল ১৬০ টাকা, ছোট মুগ ডাল ১৮০ টাকা, খেসারি ডাল ১২০ টাকা, বুটের ডাল ১১৫ টাকা, ডাবলি ৮০ টাকা, ছোলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দামবৃদ্ধির পেছনে আমাদের কোনো হাত নেই। বাজারে সরবরাহ কম। ফলে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে।