ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

স্বস্তি ফিরছে না পেঁয়াজ-আলুর বাজারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ২১ নভেম্বর ২০২৪
স্বস্তি ফিরছে না পেঁয়াজ-আলুর বাজারে
ফাইল ফটো

বাজারে পেঁয়াজ আলুর চড়া দাম। এতে স্বস্তিই ফিরছে না সাধারণ ক্রেতাদের। তবে বাজারে সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বাজারে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি এলেও দাম তুলনামূলক বেশি। ছোট আকারের একেকটি কপি ৩৫-৪০ টাকা পিস, ছোট আকারের লাউ ৪০-৫০ টাকার মধ্যে, মাঝারি আকারের লাউয়ের দাম ছিল প্রতিপিস ৫০-৬০ টাকা। 

Advertisement

রাজধানীর বাজারে প্রতিকেজিতে ১০ টাকা বেড়ে কাঁচা মরিচ ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, বেগুন মানভেদে ৫০-৬০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙ্গা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে।

এছাড়া, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ২৫০ টাকা, কলার হালি ৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালংশাক ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁইশাক ৫০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারে ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৪০ টাকা, লাল ফার্মের ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ডজন প্রতি ২২০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

মুরগির বাজার ঘুরে দেখা যায় প্রতিকেজি ব্রয়লার মুরগির আকার অনুযায়ী ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি মানভেদে ২৯০-৩০০ টাকা, দেশি মুরগি ৫২০ থেকে ৫৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংসের কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ১২০ টাকা, আলু ৭০ টাকা, মানভেদে নতুন আলু ১০০- ১১০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে পাঁচ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬১ টাকা, কাটারি নাজির ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমনধানের চাল ৯০ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও’র চাল ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) ছয় কেজি ওজনের রুই মাছ ৪০০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৮০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাশ ২১০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি কই ১ হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৯০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ভারতীয় জিরার কেজি প্রায় ৭৮০ টাকা, শাহী জিরার কেজি ১৬৬০ টাকা, মিষ্টি জিরার কেজি ২৪০ টাকা, পাঁচফোড়নের কেজি ২০০ টাকা, মেথি কেজিপ্রতি ১৫০ টাকা, চিনাবাদামের কেজি ১৬০ টাকা, কাজু বাদামের কেজি এক হাজার ৬০০ টাকা, পেস্তা বাদামের কেজি দুই হাজার ৭৫০ টাকা, ত্রিফলার কেজি ১৫০ টাকা, জয়ফলের কেজি ৮০০ টাকা, তেজপাতার কেজি ১৮০ টাকা, সাদা গোলমরিচের কেজি ১ হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা, গোলমরিচের কেজি এক হাজার ২০০ টাকা, ধনিয়ার কেজি ২৫০ টাকা, সরিষার প্রতি ১০০ টাকা, কিসমিসের কেজি ৫২০ থেকে ৫৪০ টাকা, এলাচের কেজি তিন হাজার ৮০০ টাকা, কালো এলাচের কেজি ৩ হাজার টাকা, লবঙ্গের কেজি ১ হাজার ৭০০ টাকা, জয়ত্রির কেজি দুই হাজার ৯০০ টাকা, পোস্তদানার কেজি এক হাজার ৮০০ টাকা, আলুবোখারার কেজি ৫৫০ টাকা, দারুচিনির কেজি ৫৫০ টাকা, খোলা হলুদের গুঁড়ার কেজি ৩৭০ টাকা, খোলা মরিচের গুঁড়ার কেজি ৪৪০ টাকা। তবে বাজার ভেদে মসলার দামের রয়েছে ভিন্নতা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!