ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দু’টি অয়েল ট্যাংকার নির্মাণ করতে যাচ্ছে বিআইডব্লিউটিসি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ১০ জুলাই ২০১৯
দু’টি অয়েল ট্যাংকার নির্মাণ করতে যাচ্ছে বিআইডব্লিউটিসি 
ছবি: ডেইলি বাংলাদেশ

নিজস্ব ফেরি ও নৌযানে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে ‘দু’টি শ্যালো ড্রাফট অয়েল ট্যাংকার নির্মাণ’ করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রতিটি ট্যাংকারের ধারণ ক্ষমতা হবে চার লাখ লিটার।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দু’টি শ্যালো ড্রাফট অয়েল ট্যাংকার’ নির্মাণ সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বৈঠকে সভাপতিত্ব করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদৎ হোসেন, এম. এম. তারিকুল ইসলাম, সঞ্জয় কুমার বণিক, যুগ্মপ্রধান রফিক আহমেদ সিদ্দিক, বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। 

Advertisement

বিআইডব্লিউটিসির নিজস্ব অর্থায়নে ট্যাংকার দু’টি নির্মিত হবে। ২০২১ সালের জুনের মধ্যে ট্যাংকার দুটি পাওয়া যাবে বলেও সভায় জানানো হয়।

অয়েল ট্যাংকার দু’টি নির্মিত হলে মাওয়া এবং পাটুরিয়া অঞ্চলে বিআইডব্লিউটিসির নিরবিচ্ছিন্ন ফেরি ও যাত্রী সেবা প্রদান করা যাবে। জলযানে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। 

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!