ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাহেদের বিরুদ্ধে এবার জাল টাকার মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৬, ১৬ জুলাই ২০২০
সাহেদের বিরুদ্ধে এবার জাল টাকার মামলা
ফাইল ছবি

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে জাল টাকার মামলা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় র‌্যাবের পক্ষ থেকে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতারের পর সাহেদকে র‌্যাব সদর দফতরে নিয়ে আসা হয়। পরে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ ও সাহেদকে নিয়ে র‌্যাব অভিযান চালায় উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে সাহেদের একটি গোপন অফিসে। ওই অফিস থেকে এক লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। সাহেদ স্বীকার করেছে এই টাকা সে পাওনাদারদের দিতেন। 

Advertisement

সাহেদের বিরুদ্ধে মোট কতগুলা মামলা হয়েছে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কারো কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। বুধবার র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, সাহেদের বিরুদ্ধে কতগুলো মামলা আছে এখনো তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খোঁজ নেয়া হচ্ছে।

তবে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে ৩২টি মামলা আছে। যার বেশিরভাগই প্রতারণার মামলা। এগুলো ছাড়াও গতকাল তার বিরুদ্ধে অস্ত্র আইনে সাতক্ষীরায় একটি ও জাল টাকার জন্য ঢাকায় একটি মামলা করা হয়।

এদিকে বৃহস্পতিবার সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে আছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!