[ জাতীয় ]
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ১
ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ১৪ লাখ ৪২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম মো. বাবু। বৃহস্পতিবার সোনারগাঁওয়ের বাঘরী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১০।
এতে বলা হয়, গোপন সংবাদে র্যাব-১০ এর সিপিসি-১ এর কমান্ডার এএসপি মো. শহীদুল হক মুন্সী এর নেতৃত্বে বাঘরী উত্তরপাড়া থেকে বাবু নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।
.png)
অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ জাল টাকা কেনা-বেচা চক্রের সদস্য। কোরবানি ঈদকে সামনে রেখে তিনি সক্রিয় হচ্ছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!