ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিনহা হত্যা: তদন্তে আরো সাতদিন সময় চাইলো কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ১০ আগস্ট ২০২০
সিনহা হত্যা: তদন্তে আরো সাতদিন সময় চাইলো কমিটি
ফাইল ছবি

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহার মৃত্যুর ঘটনা তদন্তের জন্য আরো সাতদিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সোমবার দুপুরে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১ আগস্ট সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর দু’দিন পর ৩ আগস্ট তদন্ত কমিটি পুনর্গঠন করে মন্ত্রণালয়। এদিন পরিবর্তন করা হয় কমিটির আহ্বায়ককে। 

Advertisement

কমিটির নতুন আহ্বায়ক করা হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম বিভাগ) ও যুগ্ম সচিব মিজানুর রহমানকে। এছাড়াও তিনজনের কমিটিকে শক্তিশালী করতে আরো এক সদস্য বাড়ানো হয়। 

আগের ৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়। বাকি দুই সদস্যের জায়গায় ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি ও উপ-পুলিশ মহাপরিদর্শকের (চট্টগ্রাম রেঞ্জ) প্রতিনিধি রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, ঘটনার বিষয়ে কমিটি সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!