ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ২৫ আগস্ট ২০২০
আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়ালো বিমান
ফাইল ছবি

দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে বাদে আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার বিমান বাংলাদেশ তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানায়। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। এছাড়াও অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো (দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর বাদে) আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিমানের সেলস সেন্টার জানিয়েছে, বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুট চালু রয়েছে। তবে ১৮ আগস্ট থেকে ফ্লাইট চালানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত কুয়ালালামপুরের কোনো ফ্লাইট ঢাকা ছেড়ে যায়নি। এই ফ্লাইটের টিকেট বিক্রিও বন্ধ রয়েছে।

Advertisement

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!