ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোববার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২০
রোববার যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ
যুক্তরাষ্ট্র দূতাবাস। ছবি: সংগৃহীত

আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে । তারা জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য (০২)৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

Advertisement

৭ সেপ্টেম্বর এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং জরুরি সেবা প্রদান করা হবে। সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (STEP https://step.state.gov/step/) ওয়েবসাইটে এ নিবন্ধন করার অনুরোধ জানানো হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!