ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ক্ষতিপূরণ পাচ্ছে করোনায় মৃত্যুবরণকারী আরো চার পুলিশের পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১, ২৫ নভেম্বর ২০২০
ক্ষতিপূরণ পাচ্ছে করোনায় মৃত্যুবরণকারী আরো চার পুলিশের পরিবার
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সম্মুখযোদ্ধা হিসেবে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী আরো চার পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে।

সরকারের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দফায় এ চার পরিবার ক্ষতিপূরণ পাবে। সম্প্রতি এসব পরিবারকে ক্ষতিপূরণ দিতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এই চিঠির পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দেয়া হবে।

জননিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়, পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্য করোনাভাইরাস মোকাবিলায় সরকারি দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সরকার ঘোষিত পরিপত্রে উল্লিখিত শর্তানুযায়ী দায়িত্ব পালনকালে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এককালীন ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত থাকায় এসব পুলিশ সদস্যের পরিবার সংশ্লিষ্ট কাগজসহ আবেদনপত্র দাখিল করে।

Advertisement

দ্বিতীয় দফায় ক্ষতিপূরণ পাওয়ার তালিকায় রয়েছে- গত ৬ জুলাই মৃত্যুবরণকারী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. মোশাররফ হোসেন (গ্রেড-৯), ২৬ আগস্ট মৃত্যুবরণকারী কুষ্টিয়ার দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) এস এম আরিফুর রহমান (গ্রেড-৯), ২৩ আগস্ট মৃত্যুবরণকারী কনস্টেবল দেওয়ান মো. নূরে আলম ছিদ্দিকী (গ্রেড-১৪) ও ২১ জুলাই মৃত্যুবরণকারী কনস্টেবল মো. সাইফুল আলম (গ্রেড-১৪) এর পরিবার।

এর আগে, প্রথম দফায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাত পুলিশ সদস্যের পরিবারকে দুই কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!