[ জাতীয় ]
নিবন্ধনের অনুমতি পেলো ৫১ অনলাইন নিউজ পোর্টাল
ছবি: ডেইলি বাংলাদেশ
ডেইলি বাংলাদেশসহ ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। রোববার এই পোর্টালগুলো নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৫১টি পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।

.png)
এতে আরো বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এসআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!