ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮, ১৮ মে ২০২১
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা
ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

Advertisement

এছাড়া রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাজঈদীকোর্ট, ফেনী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে থাকতে পারে। 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!