ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আবারো কমেছে এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ৩১ মে ২০২১
আবারো কমেছে এলপি গ্যাসের দাম
ফাইল ছবি

বেসরকারি পর্যায়ে আবারো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। ১২ কেজি সিলিন্ডার আগামীকাল থেকে ৮৪২ টাকায় বিক্রি হবে, যা এ মাসে বিক্রি হয়েছে ৯০৬ টাকায়। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে। আগামীকাল ১ জুন থেকে এটি কার্যকর হবে।

বিইআরসি জানায়, অটোগ্যাসের দামও পুনঃনির্ধারণ করা হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

সোমবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে বিইআরসি এর চেয়ারম্যান আবদুল জলিল এ আদেশ ঘোষণা করেন। তিনি বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত। সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর, আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়েছে। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়েছে।

অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!