[ জাতীয় ]
জুলাইয়ে চীন থেকে টিকা আসতে পারে: পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন- ফাইল ছবি
চীন থেকে জুলাই মাসে করোনার টিকা আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, সিনোফার্মার সঙ্গে আলোচনা আগেই শুরু হয়েছে। আশা করছি জুলাই মাসে চুক্তি স্বাক্ষর হবে।
রাশিয়ার সঙ্গে আলোচনা দুই দফা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা আলোচনা অব্যাহত রেখেছি। এছাড়া ভারতের কাছ থেকে অক্টোবরের পরে টিকা পাওয়া যেতে পারে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!