ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০১:৫৬, ২৩ জুন ২০২১
মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে বুধবার রাত ১টা থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেলে যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে। তবে পণ্যবাহী রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রেল ভবনে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে রাত নয়টায় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়েছে, করোনাজনিত সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জে জনসাধারণের চলাচল বন্ধে গতকাল ২২ জুন সকাল ছয়টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার।

Advertisement

এর পরিপ্রেক্ষিতে ঢাকার সঙ্গে অন্যান্য জেলা শহরের জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ রাখতে আজ বুধবার রাত ১টা থেকে ঢাকা থেকে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

তবে লকডাউন ঘোষণা করা হয়নি এমন জেলা তথা চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-কুমিল্লা বা চাঁদপুর এলাকায় রেল যাত্রী পরিবহন করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কমলাপুর রেল স্টেশনের এক কর্মকর্তা জানান, বুধবার (২৩ জুন) রাত সাড়ে ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে রেল যাত্রী নিয়ে ছেড়ে গেছে। অন্যান্য জেলা থেকেও কমলাপুরে যাত্রী নিয়ে আসছে রেল। রাত ১টার পর সব শিডিউল বাতিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!