ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের তৃতীয় চালান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ২০ জুলাই ২০২১
মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের তৃতীয় চালান
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ১০টি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে আরো একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ৪৩টি প্যাকেজের সরঞ্জামও এসেছে।

জাপানের কোবে বন্দর থেকে গত ২ জুলাই ছেড়ে আসা এমভি হরিজন-৯ জাহাজটি মঙ্গলবার বিকেল ৪টায় মোংলা বন্দরে এসে পৌঁছায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ঈদের ছুটি হওয়ায় মেট্রোরেলের জন্য আনা এসব পণ্য আগামী ২২ জুলাই খালাস করা হবে।

Advertisement

এর আগে, ৩১ মার্চ ছয়টি বগি নিয়ে ‘এস পি এন ব্যাংকক’ ও ৯ মে ‘ওশান গ্রেস’ জাহাজে করে ছয়টি বগি আসে। এভাবে ২০২২ সালের মধ্যে ২২টি জাহাজে করে আরো ১২০টি মেট্রোরেলের বগি আসবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!