ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘ওমিক্রন’ ছড়ানো দেশ থেকে বাংলাদেশে না ফিরতে স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ১ ডিসেম্বর ২০২১
‘ওমিক্রন’ ছড়ানো দেশ থেকে বাংলাদেশে না ফিরতে  স্বাস্থ্য অধিদফতরের
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম- ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা ও ইউরোপসহ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়া দেশগুলো থেকে বাংলাদেশে আপাতত না ফিরতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বা ইউরোপের দেশগুলোতে ওমিক্রণের ভ্যারিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে। প্রবাসী ভাই-বোনেরা যারা এসব দেশ থেকে বাংলাদেশে আসতে চান তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে- আপনারা ভ্রমণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। 

Advertisement

তিনি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনা একেবারে বন্ধ রাখুন। এ কাজটি করলে প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমাদের সারা বাংলাদেশে করোনা রোধে যে সর্বোচ্চ চেষ্টাটি আছে সেটা বেগবান হবে।

নাজমুল ইসলাম বলেন, ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেটা সম্পর্কে প্রতিনিয়ত আমরা নতুন তথ্য-উপাত্ত পাচ্ছি। 

তিনি আরো বলেন, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আমাদের গভীর মনোযোগ রয়েছে। সরকার এ পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রাক-প্রস্তুতি  সম্পন্ন করেছে। আমরা মনে করি, এ মুহূর্তে ভ্রমণ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এ সংক্রমণের ঝুঁকি থেকে দেশবাসীকে রক্ষা করতে রিস্থিতির সঙ্গে মিল রেখে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। বন্দরগুলোতে আমরা সতর্কতা দিয়েছি। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছিল সেটি আর শিথিল নেই। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ আমরা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!