[ জাতীয় ]
লঞ্চে আগুন: মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
পুড়ে যাওয়া এমভি অভিযান-১০, ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তোফায়েল আহমেদকে আহ্বায়ক এবং উপ-সচিব আমিনুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন।
তিনি আরো জানান, কমিটিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন, নৌপরিবহন অধদফতরের একজন, নৌপুলিশ, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি থাকবেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!