ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগের বিষয়ে ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ২৮ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগের বিষয়ে ভাবছে সরকার
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ছবি: ডেইলি বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগ করার বিষয়ে ভাবছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একথা জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে। 

গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দফতর।

Advertisement

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বেনজীর আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও তিনি পড়েছেন।

এছাড়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!