শুক্রবার সকালে ছয় দফা জরুরি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনার মেয়াদ আপাতত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রাষ্ট্রীয়-সামাজিক অনুষ্ঠান ও জনসমাগম নিয়েও বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। নির্দেশনায় জনসমাগম নিয়ে বলা হয়েছে, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না।
.png)
এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন, তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। এছাড়া বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিতশিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, আজ থেকে ১৫ দিন সব স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা ১৩ জানুয়ারি থেকে সারাদেশে কার্যকর হয়। গত কয়েকদিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণও হঠাৎই বাড়তে শুরু করে।
মহামারি শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।