ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পররাষ্ট্র সচিবের সঙ্গে কটন অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১২, ২৭ জানুয়ারি ২০২২
পররাষ্ট্র সচিবের সঙ্গে কটন অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ
পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সঙ্গে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ আইয়ুবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

বৃহম্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদল পররাষ্ট্র সচিবকে বুনন শিল্পের বিকাশে তুলা সোর্সিং বৈচিত্রকরণের জন্য অ্যাসোসিয়েশন গৃহীত উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এ সময় অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে বৃহৎ পরিসরে প্রবেশ এবং মূল্য স্থিতিশীলতার উপর আলোকপাত করে। 

Advertisement

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নতুন নতুন পন্থা খুঁজে বের করতে পররাষ্ট্র সচিব বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান।

উভয় পক্ষই নতুন বাজার অন্বেষণ এবং আরএমজি ও টেক্সটাইল সেক্টরের সাপ্লাই চেইন শক্তিশালীকরণের জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। ব্র্যান্ডিং এবং বিপণন পুনরুজ্জীবিত করতে মসলিনসহ অন্যান্য উচ্চ মূল্যের ঐতিহ্যবাহী পণ্যকে বৈশ্বিক বাজারে প্রচারের বিষয় আলোচনায় উঠে আসে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!