অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অবশ্যই টিকার সনদ এবং পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার সনদ আনতে বলা হয়েছে।
আরো পড়ুন>>> করোনায় চলমান বিধিনিষেধ আরো বাড়ল, প্রজ্ঞাপন জারি
.png)
বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এতে শর্ত দেওয়া হয়েছে, উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না।
এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অব্যশই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
আরো পড়ুন>>> অভিনয়ে নাম লেখাচ্ছেন ধোনি!
এ বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।