ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন: রেলওয়ে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২২
স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন: রেলওয়ে কর্তৃপক্ষ
ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।  

সোমবার বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার সাহাদাত আলী সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি পালনে কঠোর নজরদারি করে ট্রেন চলাচল করবে। ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যাত্রীদের মাক্স পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকেট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।

Advertisement

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ঐ বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হয়।

গত ২১ জানুয়ারি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!