মাঘ গেলেও কমছে না শীত, যা জানালো আবহাওয়া অফিস
মাঘ মাস শেষ হলেও দেশে কমেনি শীতের দাপট। উত্তরাঞ্চল ছাড়া সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে ১ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম।
মঙ্গলবার উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখনো তাপমাত্রা নামছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুঁলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন>>> ফেলনা টয়লেট পেপার রোল দিয়ে ঘর সাজানোর দারুণ কৌশল
.png)
এছাড়া শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬, সীতাকুণ্ডে ৯ দশমিক ৬, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৩, রাঙ্গামাটিতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আজ দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আজ ঢাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।