ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ট্যানারি শিল্প রক্ষায় সহযোগিতা করবে ইতালি: রাষ্ট্রদূত

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ট্যানারি শিল্প রক্ষায় সহযোগিতা করবে ইতালি: রাষ্ট্রদূত
সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরীর আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ট্যানারি পরিদর্শন করেন ইতালিয়ান রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিয়াটা

ইতালিয়ান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ট্যানারি শিল্প রক্ষায় সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচ ই এনরিকো নুনজিয়াটা।

বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিমিটেড ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ইতালিয়ান সরকার বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তাই ইতালি সব সময় বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।

Advertisement

তিনি আরো বলেন, বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরো ভালো করবে। বাংলাদেশে এখন বিনিয়োগ করার জন্য ভালো সুযোগ রয়েছে। তাই ইতালিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন।

এ সময় তিনি ট্যানারির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে, রাষ্ট্রদূত ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেন। আঞ্জুমান ট্যানারির পক্ষ থেকে রাষ্ট্রদূতকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

ট্যানারি পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নুরুল আলম, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকা ট্যানারি ইন্ডাষ্ট্রিয়াল স্টেস ওয়েস্ট টিটমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখওয়াত উল্লাহ, আঞ্জুমান ট্যানারির প্রজেক্টস ডিরেক্টর জহির উদ্দিন সরকারসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!