ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২২
তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
ফাইল ফটো

আগামী তিনদিন দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার ঢাকার তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা একদিন আগে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

Advertisement

আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!