ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্থায়ী কেন্দ্রে নিবন্ধন ছাড়াই মিলবে প্রথম ডোজের টিকা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৫৫, ২ মার্চ ২০২২
স্থায়ী কেন্দ্রে নিবন্ধন ছাড়াই মিলবে প্রথম ডোজের টিকা
ফাইল ফটো

করোনাভাইরাস প্রতিরোধে এখনও যারা টিকা নেননি, তারা স্থায়ী টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধন ছাড়াই প্রথম ডোজের টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের করোনা টকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে আমরা অনেক মানুষকে টিকার আওতায় এনেছি। এরপরও যদি কেউ এখনো প্রথম ডোজ টিকা না নিয়ে থাকেন, তিনি আমাদের স্থায়ী কেন্দ্রে এসে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। তিনি নিবন্ধন করেও টিকা নিতে পারবেন, নিবন্ধন ছাড়াও কার্ডের মাধ্যমে টিকা নিতে পারবেন।

Advertisement

ডা. শামসুল হক বলেন, আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই, এখনো যারা টিকার আওতায় আসেননি, তারা আমাদের উপজেলা, জেলা হাসপাতাল, সরকারি বিভিন্ন হাসপাতালে যেখানে আমাদের টিকার কার্যক্রম চালু আছে, সেখান থেকে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এছাড়াও দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকার কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের পাশাপাশি গাজীপুর শিল্প এলাকায় অনেক মানুষ টিকার আওতার বাইরে ছিলেন। তাদের জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়াতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!