ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পেনশনকালীন ২য় বিয়ের পর মৃত্যু হলে টাকা পাবেন না স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ১৭ মার্চ ২০২২
পেনশনকালীন ২য় বিয়ের পর মৃত্যু হলে টাকা পাবেন না স্বামী-স্ত্রী
ফাইল ফটো

পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করার পর মৃত্যুবরণ করলে সেই স্বামী-স্ত্রী পারিবারিক পেনশন পাবেন না।

গত ১৩ মার্চ অর্থ বিভাগের (প্রবিধি অনুবিভাগ) উপসচিব শাব্বীর আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের ২০১৮ সালে ৪ জানুয়ারির স্মারকের বিষয়ে স্পষ্টকরণের লক্ষ্যে চিঠিতে বলা হয়, পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী-স্বামী পারিবারিক পেনশন পাবেন না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পেনশন বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!