ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডায়াবেটিসের নতুন কারণ উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদের

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৪৮, ২৩ মার্চ ২০২২
ডায়াবেটিসের নতুন কারণ উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদের
বারডেম হাসপাতালে সংবাদ সম্মেলনে ডায়াবেটিসের নতুন কারণ সম্পর্কে জানানো হয়- ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল ও শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নের গবেষণায় ডায়াবেটিসের নতুন কারণ উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানীরা।

গবেষণায় উঠে এসেছে, মানবদেহের খাদ্যনালীর উপরের অংশে থাকা গুরুত্বপূর্ণ জারক রস বা এনজাইম আইএপি কমে যাওয়া ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটি অন্যতম কারণ।

গবেষণায় ডায়াবেটিক আক্রান্ত নন এমন ৬৭৪ জনকে যুক্ত করে দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল। তাদের ওপর ৫ বছর গবেষণা করে এ তথ্য জানানো হয়। গবেষণায় ‍যুক্তদের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে।

Advertisement

এ গবেষণায় নেতৃত্ব দেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক ফ্যাকাল্টি এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. মধু এস মালো।

ডা. মধু এস মালো বুধবার দুপুরে বারডেম হাসপাতালে সংবাদ সম্মেলনে বলেন, যাদের ক্ষারীয় ফসফেটিসের ঘাটতি রয়েছে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ১৩ দশমিক ৮ গুণ বেশি থাকে।

ব্রিটিশ মেডিকেল জার্নালে গবেষণাটি প্রকাশিতও হয়েছে।

শরীরে এনজাইমের ঘাটতি রয়েছে কিনা বাড়িতে বসেই সেই পরীক্ষার প্রক্রিয়াও তৈরি করেছেন গবেষকরা।

বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, আমরা মনে করি, এটি একটি যুগান্তকারী আবিষ্কার। ডায়াবেটিস প্রতিরোধে এটি ব্যাপক অবদান রাখতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডায়াবেটিস
লিংক সফলভাবে কপি হয়েছে!