ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি কুমড়া উপকারী না-কি ক্ষতিকর? 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯, ১১ মার্চ ২০২২
ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি কুমড়া উপকারী না-কি ক্ষতিকর? 
মিষ্টি কুমড়া। ছবি: সংগৃহীত

পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া। স্বাদেরও অতুলনীয় এই সবজিটি। তাইতো বাঙালি বাড়িতে প্রায়ই থাকে মিষ্টি কুমড়ার পদ। এর তৈরি ভাজি, ভর্তা, তরকারি কিংবা ফ্রাই খাবারের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেয়।

কিন্তু প্রশ্ন হচ্ছে, সবার জন্য কি মিষ্টি কুমড়া খাওয়া উপকারী? বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা কি কুমড়ো খেতে পারবেন? কী বলছে বিজ্ঞান?

ডায়াবেটিস রোগীরা কী খেতে পারেন আর কী খেতে পারেন না তার অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট খাবারটি রক্তে শর্করার মাত্রার উপর কতটা প্রভাব ফেলে তার উপর। এই বিষয়টি সাধারণত ‘গ্লাইসেমিক লোড’ ও ‘গ্লাইসেমিক ইনডেক্স’ নামক দুটি বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। একটি নির্দিষ্ট পরিমাণ খাবারে কতটা শর্করা রয়েছে তা মাপা হয় গ্লাইসেমিক লোডের মাধ্যমে।

Advertisement

আরো পড়ুন: মুহূর্তেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেবে ঝিঙে, জানুন সেবন পদ্ধতি

বিশেষজ্ঞদের মতে, যে যে খাবারের গ্লাইসেমিক লোডের মান দশের কম সেই খাবারগুলো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে নামমাত্র। অন্য দিকে গ্লাইসেমিক ইনডেক্স জানান দেয় যে কোনো নির্দিষ্ট একটি খাদ্য রক্তে শর্করার মাত্রা কতটা বাড়াতে পারে। এক থেকে একশোর মধ্যে যে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স যত বেশি সেই খাবার রক্তে শর্করার মাত্রা তত বেশি বৃদ্ধি করে।

তবে গ্লাইসেমিক ইনডেক্স যেহেতু খাবারের মোট পরিমাণ নির্দেশ করে না তাই সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোন খাবার কতটা উপযোগী তা বুঝতে গ্লাইসেমিক লোড অনেক বেশি নির্ভরযোগ্য মাপকাঠি। কুমড়ার গ্লাইসেমিক ইনডেক্স ৭৫, যা বেশ অনেকটাই বেশি। কিন্তু কুমড়ার গ্লাইসেমিক লোড মাত্র ৩। সুতরাং অল্প কিছুটা কুমড়া খেলে রক্তের শর্করার মাত্রা খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বেশি পরিমাণ কুমড়া খেলে আচমকাই বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!