ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬, ৯ এপ্রিল ২০২২
দেশের যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে আজ
ফাইল ফটো

দেশের বেশ কিছু জেলা ও বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পববর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরো পড়ুন>>> র‌্যাবের নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব বাংলাদেশের

Advertisement

এ অবস্থায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঝড় বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!