ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ: সেই ইউএনও মনজুর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ১০ এপ্রিল ২০২২
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ: সেই ইউএনও মনজুর প্রত্যাহার
ইউএনও মনজুর হোসেন

করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বাসাইল উপজেলায় ইউএনও থাকাকালে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। 

এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী পদায়নের জন্য তাকে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শামীম আলম। তিনি বলেন, আমরা এরইমধ্যে কিশোরগঞ্জ থেকে তাকে রিলিজ করে দিয়েছি।

এরআগে, বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনের পাশাপাশি ইউএনও মনজুর হোসেনকে আইনি নোটিশ পাঠান ঐ ছাত্রী। আবেদনের পর এ ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। ভুক্তভোগী ঐ কলেজছাত্রী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের বাসিন্দা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ইউএনও ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!