ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ২০ এপ্রিল ২০২২
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার নিন্দা
ফাইল ফটো

সুইডেনে একটি উগ্র ডানপন্থী চরমপন্থী গোষ্ঠী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, বাংলাদেশ অস্থিরতা এবং সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে যার ফলে বেসামরিক এবং আইন প্রয়োগকারী কর্মীদের হতাহতের ঘটনা ঘটে।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে সহনশীলতা অনুশীলন এবং অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানায়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!