শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এ সর্ম্পকে জানান।
গত ২০ এপ্রিল ভোরে নান্দাইলের চন্ডিপাশা এলাকায় একটি অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫) নামে দুই নারী শ্রমিক মারা যান। এ ঘটনায় কারখানা মালিক বোরহান উদ্দিনকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।
.png)
পুলিশ সুপার জানান, নিহত নাছিমা আক্তার দেড় বছর এবং আফিয়া খাতুন চার মাস ধরে ঐ কারখানায় কাজ করতেন।
গ্রেফতার বোরহানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, ঐ বাড়িটিতে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য মজুত রেখে বাজি তৈরি করা হতো। কারখানার মালিক বোরহান উদ্দিন দীর্ঘ ১৫-২০ বছর ধরে আতশবাজিসহ চকলেট বাজি, তারাবাজি ও পটকা তৈরি করে স্থানীয় বিভিন্ন বাজারে সরবরাহ করতেন। আতশবাজি তৈরির জন্য কাচাঁমাল ঢাকার চকবাজার এলাকা থেকে কিনতেন বোরহান। তার কারখানা বাজি তৈরির জন্য পালাক্রমে ৫০ জন শ্রমিক কাজ করতেন।