ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় ‘অশনি’ কতদূর জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০২:০৭, ১০ মে ২০২২
ঘূর্ণিঝড় ‘অশনি’ কতদূর জানালো আবহাওয়া অফিস
ছবি: বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট

পশ্চিম-মধ্য বঙ্গোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের সব সমুদ্রবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মে) অধিদফতরের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (অক্ষাংশ; ১৪. ৮ ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশ: ৮৪.৮ ডিগ্রি পূর্ব) অবস্থান করছে। এটি মধ্যরাতে (৯মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৩০ কিলোমিটার, দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৫ কিলোমিটার, দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। একটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Advertisement

এতে প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোটিমার, যা দমা বা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ০২ (দুই)  নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 

উত্তর বঙ্গোপসাগরে  অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!