ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে মিশ্র আবহাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১০:১১, ২০ মে ২০২২
দেশে মিশ্র আবহাওয়ার আভাস
ফাইল ফটো

দেশজুড়ে গরমের তীব্রতা বাড়ার পাশাপাশি দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরো জানানো হয়, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির বলেন, আগামী দুদিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি। রাতের দিকে এ ভ্যাপসা গরম আরো বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে দেশের কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!